খেলা

ইতিহাসে অনন্য স্থান অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া

রেকর্ড ৫ বার বিশ্বকাপ জিতে ক্রিকেট ইতিহাসে নিজেদের অনন্য এক স্থান গড়ে নিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ জেতার আনন্দ এবার অস্ট্রেলিয়ান সমর্থকদের সঙ্গে ভাগ করে নিলেন মাইকেল ক্লার্ক-স্টিভেন স্মিথরা।

হাজারো অস্ট্রেলিয়ান ক্রিকেট সমর্থক মেলবোর্ন ফেডারেশন স্কোয়ারে উপস্থিত হয় বিশ্বকাপ জয়ী মাইকেল ক্লার্ক ও তার দলকে অভিবাদন জানাতে। বিশ্বকাপের ট্রফি নিয়ে সমর্থকদের সামনে উপস্থিত হন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।

বিশ্বকাপের পুরোটা সময় জুড়ে সমর্থকদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান মাইকেল ক্লার্ক।

মাইকেল ক্লার্ক বলেন, ‘আমরা যা অর্জন করেছি তার পেছনে অস্ট্রেলিয়ান সমর্থকদের অনেক বড় অবদান রয়েছে। ভাল খারপ প্রতিটি সময় প্রতিটি ম্যাচে সমর্থকদের পাশে পেয়েছি আমরা। যা অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেতার পেছনে অনেক বড় অবদান রেখেছে।’

অস্ট্রেলীয় ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার বলেন, ‘আমি কখনো ভাবিনি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের হয়ে খেলবো। সবসময় টেস্ট ক্রিকেটকে ঘিরে আমার চিন্তাভাবনা ছিল। বিশ্বকাপ জয়ী দলের অংশ হতে পেরে আমি গর্বিত।’

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন বলেন, ‘ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জিতে আমরা আগের আধিপত্য ফিরে পেয়েছি। আশা করব আমরা ভবিষ্যৎ এ এই ধারাবাহিকতা ধরে রাখব।’

এরপর বিশ্বক্রিকেট জয়ী বীররা উপস্থিত সমর্থকদের সঙ্গে মিশে যান। অটোগ্রাফ ও ফটোগ্রাফ ও সেলফিতে বিশ্বজয়ের আনন্দ সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেন জেমস ফকনার, স্মিথ ম্যাক্সওয়েলরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ