আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে কুয়েতকে ৩-১ গোলে হারিয়েছে রাদামেল ফ্যালকাওয়ের কলম্বিয়া। দিনের আরেক ম্যাচে, ডেনমার্কের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ফ্রান্স।
জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে, কুয়েতের বিপক্ষে খেলার ২২ মিনিটেই আবেল আগুইলার গোলে লিড নেয় কলম্বিয়া।
বিরতিতে যাবার আগে কুয়েতকে সমতায় ফেরান মাসুদ আল আনাজি। দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্য ক্যাফেটোরদের এগিয়ে নেন এডউইন কারদোনো। মিনিট ছয়েক পর স্পটকিক থেকে গোল করে কলম্বিয়াকে ৩-১ ব্যবধানের জয় এনে দেন রাদামেল ফ্যালকাও।
দিনের আরেক ম্যাচে, ডেনমার্কের বিপক্ষে শুরুতেই আলেক্সেন্ডার লেকাজেতের গোলে লিড নেয় ফ্রান্স। ৩৮ মিনিটে জিওফরি কনদগবিয়ার অ্যাসিস্ট থেকে গোল করে লা ব্লুদের ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন আর্সেনাল তারকা অলিভিয়ে জিরু।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: