খেলা

মেসিবিহীন আর্জেন্টিনা হারালো ইকুয়েডরকে

 আর্জেন্টিনা
আর্জেন্টিনা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছে ইকুয়েডরকে। ১-১ গোলে ড্র করেছে ইতালী ও ইংল্যান্ড।

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। আর ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া মাঠে নেমে কেপ ভার্দের কাছে ২-০ গোলে হেরে গেছে পর্তুগাল।

ইকুয়েডরের বিপক্ষে মেসিকে ছাড়াই মাঠে নামে আর্জেন্টিনা। আট মিনিটেই লিড পায় আলবি সেলেস্তেরা। ডি মারিয়ার সেট পিস থেকে গোল করেন সার্জিও অ্যাগুয়েরো। লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জেরার্ডো মার্টিনোর দল।

২৪ মিনিটে মিলার বোলানোসের গোলে সমতায় ফেরে ইকুয়েডর। বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে হ্যাভিয়ের পাস্তোরের গোল লিড বাড়ায় আর্জেন্টিনা। শেষপর্যন্ত এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। মেসির মতোই ক্রিশ্চিয়ানো রোনালদোও ছিলেন না কেপ ভার্দের বিপক্ষে পর্তুগীজ একাদশে। ৩৭ ও ৪৩ মিনিটে ফর্টেস আর গেগের গোলে ছোট দল কেপ ভার্দের কাছে হেরে যায় পর্তুগাল।

এদিকে, স্টেফান ডি ভ্রি ও ড্যাভি ক্লাসেন এর লক্ষ্যভেদে স্পেনকে হারিয়েছে ডাচরা। আর ইটালীর বিপক্ষে পিছিয়ে পড়েও অ্যান্ড্রস টাউনসেন্ডের গোলে ড্র করেছে ইংল্যান্ড।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ