আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অসাংবিধানিক আচরণের জন্য সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আহম মোস্তফা কামাল।
বুধবার দুপুরে অস্ট্রেলিয়া থেকে ঢাকা ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কামাল বলেন, বিশ্বকাপে বাংলাদেশের অধিকার কেড়ে নেয়া হয়েছে।
তিনি দাবি করেন, বাংলাদেশ-ভারত কোয়ার্টার-ফাইনাল নিয়ে কিছু মন্তব্য করাতেই তাকে ফাইনালের বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিতে দেয়া হয়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: