খেলা

বাংলাদেশ-পাকিস্তানের খেলা শুরু ১৭ এপ্রিল

বাংলাদেশ-পাকিস্তান
বাংলাদেশ-পাকিস্তান

আগামী ১৭ এপ্রিল থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ৩টি ওয়ানডে, ২টি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলা শুরু হচ্ছে। এসব খেলা অনুষ্ঠিত হবে ঢাকা ও খুলনা ভেন্যুতে। এরইমধ্যে খুলনার আবু নাসের মাঠে অনুষ্ঠিত হবে একটি টেস্ট ম্যাচ।

এ উপলক্ষে বুধবার সকালে খুলনা স্টেডিয়াম পরিদর্শন করেছেন বিসিবি ও পিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ভেন্যুর সব সমস্যা দ্রুত সমাধানের কথা জানিয়েছেন তারা।

এর মধ্যে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের একটি টেস্ট ম্যাচ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এরই ধারবাহিকতায় সকালে স্টেডিয়াম পরিদর্শন করেছেন বিসিবি ও পিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ম্যাচটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ভেন্যুর সব সমস্যা দ্রুত সমাধানে গুরুত্ব দিচ্ছে বিসিবি।

এর আগে ২০০৬ সালের ২০ মার্চ বাংলাদেশ ও কেনিয়ার মধ্যকার একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে পথ চলা শুরু করে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ