মিয়ামি ওপেন টেনিসের পুরুষ এককে সেমিফাইনালে উঠেছেন অ্যান্ডি মারে ও টমাস বার্ডিচ। আর নারী এককে শেষ চার নিশ্চিত করেছেন সিমোনা হালেপ।
কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে, ব্রিটিশ তারকা অ্যান্ডি মারের সঙ্গে, শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন অস্ট্রিয়ান তারকা ডমিনিক থিম। ৬-৩ গেমে প্রথম সেট জিতে নেন তিনি।
তবে এরপর আর তৃতীয় বাছাইয়ের সঙ্গে পেরে ওঠেননি ডমিনিক। পরের দুই সেট ৬-৪, ৬-১ গেমে জিতে, সেমিফাইনালে পাড়ি জমান মারে।
আরেক ম্যাচে, আর্জেন্টিনার হুয়ান মোনাকোকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে, শেষ চার নিশ্চিত করেছেন চেক তারকা টমাস বার্ডিচ।
এদিকে, নারী এককে, যুক্তরাষ্ট্রের স্লোন স্টিফেন্সকে ৬-১, ৭-৫ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন, তৃতীয় বাছাই রোমানিয়ার সিমোনা হালেপ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: