চূড়ান্ত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি। বৃহস্পতিবার এ সময়সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৩ এপ্রিল বাংলাদেশের সঙ্গে সিরিজে খেলতে, ঢাকা আসছে পাকিস্তান ক্রিকেট দল।
১৫ এপ্রিল ফতুল্লায় বাংলাদেশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ১৭ এপ্রিল ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
একই ভেন্যুতে ১৯ ও ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে অপর দুই ওয়ানডে ম্যাচ। ২৪ এপ্রিল ঢাকায় হবে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ।
২৮ এপ্রিল থেকে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। ৬ মে থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি হবে ঢাকায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: