খেলা

মায়ামি ওপেন: সেমিফাইনালে জকোভিচ, সেরেনা উইলিয়ামস

জকোভিচ, সেরেনা
জকোভিচ, সেরেনা

মায়ামি ওপেনের পুরুষ একেকের কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ তারকা ডেভিড ফেরারকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।

অন্যদিকে, নারী একেকের সেমিফাইনালে সিমোনা হালেপকে হারিয়ে ফাইনালে উঠেছেন নাম্বার ওয়ান তারকা সেরেনা উইলিয়ামস।

স্প্যানিশ তারকার ফেরারের বিপক্ষে ফেভারিটের মত শুরু করেন নাম্বার ওয়ান নোভোক জকোভিচ। তবে শেষ দিকে হাড্ডা-হাড্ডি লড়াই হলেও ৭-৫ গেমে প্রথম সেট জিতে নেন এ সার্বিয়ান তারকা।

দ্বিতীয় সেটেও প্রথম সেটের পুনরাবৃত্তি দেখা যায়। শেষ পযর্ন্ত ৭-৫ গেমে ফেরারকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন জকোভিচ। আরেক কোয়ার্টার ফাইনালে, কেই নিশিকোরিকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন জন ইসনার।

নারী এককের সেমিফাইনালে সিমোনা হালেপকে ৬-২, ৪-৬ ও ৭-৫ গেমে হারিয়ে দশমবারের মত মায়ামি ওপেনের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ