খেলা

সাহারার সঙ্গে চুক্তি বাতিল করল বিসিবি

সাহারা
সাহারা

ভারতীয় কোম্পানি অ্যাম্বি ভ্যালি-সাহারার সঙ্গে নির্ধারিত সময়ের আগেই টাইটেল স্পন্সর চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য নতুন স্পন্সর খুঁজছে বিসিবি।

২০১২ সালের জুনে রেকর্ড ১৪ মিলিয়ন ডলারে বিসিবির সঙ্গে চার বছরের জন্য টাইটেল স্পন্সর চুক্তি করে অ্যাম্বি ভ্যালি। যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো ২০১৬ সালের জুনে।

তবে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করছে বিসিবি। পাকিস্তান সিরিজে নতুন স্পন্সর চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে বোর্ড। তবে গণমাধ্যমের কাছে চুক্তি বাতিলের কোনো কারণ ব্যাখ্যা করেনি বিসিবি।

ভারতে সাহারা গোষ্ঠীর একাধিক কোম্পানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং ফেব্রুয়ারিতে গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। আইপিএলের দল পুনে ওয়ারিয়র্সের মালিক সুব্রত রায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ