খেলা

শিরোপা জয়ে আরো একধাপ এগিয়ে চেলসি

চেলসি
চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে, স্টোক সিটিকে ২-১ গোলে হারিয়ে, শিরোপা জয়ের পথে আরো এগিয়ে গেলো চেলসি।

স্ট্যামফোর্ড ব্রিজে, স্টোক সিটির বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে চেলসি। ৩৯ মিনিটে, পেনাল্টি থেকে গোল করে ব্লুজদের এগিয়ে যান এডেন হ্যাজার্ড।

তবে, পাঁচ মিনিটের মধ্যেই চার্লি অ্যাডামের আচমকা এক গোলে সমতায় ফেরে স্টোক সিটি। বিরতি থেকে ফিরে, ফ্রান্সের তারকা লোইক রেমির গোলে, আবারো খেলায় লিড নেয় চেলসি।

শেষ পর্যন্ত, ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনিয়োর শিষ্যরা। এই জয়ে ৩০ ম্যাচ চেলসির পয়েন্ট বেড়ে হয়েছে ৭০।

আরেক ম্যাচে, আন্দের এরেরার জোড়া গোলে, অ্যাস্টন ভিলাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ম্যান ইউ। এই জয়ে, বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটিকে টপকে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে রেড ডেভিলরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ