খেলা

আবারো শিরোপা জয় করলেন উইলিয়ামস

সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস

অষ্টম বারের মতো মায়ামি ওপেনের শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস। নারী এককের ফাইনালে কার্লা সুয়ারেজকে সরাসরি সেটে হারিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। মাত্র ৫৬ মিনিটে স্প্যানিশ তারকা কার্লাকে ৬-২, ৬-০ গেমে উড়িয়ে দেন যুক্তরাষ্ট্রের সেরেনা।

ক্রেন্ডন পার্কে নারী এককের ফাইনালে স্প্যানিশ তারকা কার্লা সুয়ারেজ নাভারোকে দাঁড়াতেই দেননি যুক্তরাষ্ট্রের এক নম্বর তারকা। প্রথম সেটে দ্বাদশ বাছাই কার্লাকে ৬-২ গেমে পরাস্ত করেন সেরেনা। দ্বিতীয় সেটে সেরেনার বিপক্ষে একটি গেমও জিততে পারেননি ২৬ বছর বয়সী কার্লা।

৬-০ গেমে এই স্প্যানিয়ার্ডকে উড়িয়ে দেন সেরেনা। মাত্র ৫৬ মিনিটেই কার্লাকে ধরাশায়ী করে জয় ছিনিয়ে নেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ