খেলা

পিসিবিকে ৩ লাখ ২৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিচ্ছে বিসিবি

পিসিবি-বিসিবি
পিসিবি-বিসিবি

লিখিত প্রতিশ্রুতি দিয়েও পাকিস্তানে খেলতে না যাওয়ার বড় অংকের ক্ষতিপুরণ দিতে বাধ্য হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ব্যাপারে বোর্ড পরিচালকদের সভায় পিসিবিকে ৩ লাখ ২৫ হাজার ডলার ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দাবি ছিল ৯ লাখ ডলার।

২০১২ সালে আইসিসি সহ-সভাপতি হতে পাকিস্তানের সাবেক সভাপতি জাকা আশরাফের সমর্থন চান বিসিবির সাবেক সভাপতি আহম মুস্তফা কামাল। বিনিময়ে বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে এমন লিখিত প্রতিশ্রুতি দেন তিনি। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশের কারণে পাকিস্তান সফরে যেতে পারেনি বাংলাদেশ দল।

ওই সফর না করার মাশুল হিসেবেই পিসিবিকে ৩ লাখ ২৫ হাজার ডলার ক্ষতিপুরন দিতে হচ্ছে বিসিবিকে। সভা শেষে এমনটাই জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, আইসিসি সভাপতি পদে সীমিত সময়ের জন্য কাউকে মনোনয়ন দেবে না বিসিবি।

এদিকে, পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। বিশ্বকাপে স্লো ওভার রেটের দায়ে আইসিসির নিষেধাজ্ঞায় সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আর স্পন্সরের বিষয়ে এ সভায় কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ