খেলা

লা লিগা: জয়ের পথে একধাপ এগিয়ে বার্সেলোনা

বার্সেলোনা
বার্সেলোনা

লা লিগায় সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে আরো এগিয়ে গেলো বার্সেলোনা। কাতালানদের পক্ষে একমাত্র গোলটি করেন ফরাসি ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ।

এ জয়ে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ৪ পয়েন্টে এগিয়ে গেলো লুইস এনরিকের দল।

শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে যাওয়ার মিশনে, সেল্টা ভিগোর বিপক্ষে খেলতে নামে বার্সেলোনা। প্রথমার্ধে, গোলের বেশ কয়েকটি সুযোগ মিস করেন লিওনেল মেসি-নেইমার-সুয়ারেজরা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে সাফল্যের মুখ দেখে কাতালানরা।

জাভির ফ্রি কিকে হেডে বল জালে জড়িয়ে বার্সেলোনাকে কাঙ্খিত গোল উপহার দেন ফরাসি ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ। শেষ পর্যন্ত ওই একমাত্র গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

এ জয়ে ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে সুবিধাজনক স্থানে রয়েছে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ