খেলা

রুবেলের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি

রুবেল-হ্যাপী
রুবেল-হ্যাপী

জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে পুলিশ।

সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা নারী সহায়তা ও তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক (ভিক্টিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক হালিমা খাতুন এ প্রতিবেদন দাখিল করেন।

পরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এসএম জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে রুবেলের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।

সার্বিক বিবেচনায় মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে হ্যাপির অভিযোগের দায় থেকে রুবেলকে অব্যাহতি দেয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।

বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে গত বছরের ১২ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করেন হ্যাপি। এই মামলায় বর্তমানে জামিনে আছেন রুবেল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ