ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে গেল বর্তমান লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। গ্লেন মারে ও জেসন পাঞ্চনের গোলে সিটিজেনদের ২-১ গোলে হারিয়েছে ঈগলরা।
ক্রিস্টাল প্যালেসের মাঠে ম্যাচের প্রথম গোলটি আসে স্বাগতিকদের ঝুলিতে। ৩৪ মিনিটে ম্যানসিটির জালে বল পাঠান গ্ল্যান মারে।
বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুন করে ক্রিস্টাল প্যালেস। ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে সিটিজেন গোলরক্ষক জো হার্টকে পরাস্ত করেন জেসন পাঞ্চন। ম্যাচের ৭৮ মিনিটে একটি গোল শোধ করে সফরকারিরা। ডি বক্সের বাহির থেকে পাওয়াশ শটে গোল করন ইয়া ইয়া তোরে।
বাকি সময় আর কোন গোল না হলে ২-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: