ফিওরেন্তিনাকে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-০ গোলে হারিয়ে কোপা ইতালিয়ার ফাইনালে উঠেছে শক্তিশালী ইয়ুভেন্টাস। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে এগিয়ে থেকে ফাইনালে চলে গেলো তুরিনের ওল্ড লেডিরা।
শুরু থেকেই স্বাগতিকদের ওপর আধিপত্য বিস্তার করতে থাকে ইয়ুভেন্টাস। ২১ মিনিটেই গোল পেয়ে যায় আলেহান্দ্রো মাত্রি। বিরতিতে যাওয়ার আগমূহুর্তে ফিওরেন্তিনাকে আরো একবার শক দেয় ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রীর শীষ্যরা।
আলভারো মোরাতার রিবাউন্ড বলে স্কোর করেন রবার্তো পেরেরা। ৫৯ মিনিটে কর্ণার থেকে আসা শটে গোল করেন লিওনার্দো বোনাচ্চি।
শেষদিকে দিয়ামান্তিকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোরাতা। সেই সঙ্গে ৩-০ গোলের জয় নিয়ে ফাইনালে ওঠে ইয়ুভেন্টাস।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: