ইংলিশ প্রিমিয়ার লিগে রেলিগেটেট দল কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে পয়েন্ট খুইয়েছে অ্যাস্টন ভিলা। নিজ মাঠ ভিলা পার্কে কিউপিআর'রের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে তারা। হ্যাটট্রিক করেছেন বেলজিয়াম স্ট্রাইকার ক্রিশ্চিয়ান বেনটেক।
ম্যাচের ৭ মিনিটের মাথায় ম্যাথিউ ফিলিপসের গোলে এগিয়ে যায় কুইন্স পার্ক রেঞ্জার্স। তিন মিনিট পরেই অ্যাস্টন ভিলা'কে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান বেনটেক। কিছুক্ষণ পরে তার গোলেই ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় স্বাগতিকরা।
ম্যাচের ৫৫ মিনিটে ক্লিন্ট হিলের গোলে এবার সমতায় ফেরে কিউপিআর। ৭৮ মিনিটে চার্লি অ্যাস্টনের গোলে এগিয়ে গেলেও সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।
৮৩ মিনিটে ক্রিশ্চিয়ান বেনটেকের হ্যাটট্রিক গোলে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে দ্যা লায়ন্সরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: