স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়াদাদকে ২-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আরেক ম্যাচে লেভান্তের বিপক্ষে জয় পেয়েছে সেভিয়া।
নিজ মাঠ এস্তেদিয়ো ভিসেন্ট কালদেরানোয়, আধিপত্য বিস্তার করে খেলতে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ। মাত্র ৩ মিনিটে মিকেল গোঞ্জালেজের গোলে লিড পায় তারা। আর ৭ মিনিট পরেই অ্যান্তিনিয়ো গ্রিজম্যানের গোলে ব্যবধান দ্বিগুণ করে অ্যাটলেটিকো।
নির্ধারিত সময়ে আর কোন গোল না হলে, ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। দিনের আরেক খেলায়, লেভান্তের মাঠে আতিথেয়তা নেয় সেভিয়া। ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় তারা। ৩৭ মিনিটে হোসে এন্তোনিয়োর গোলে লিড ২-০ করে সেভিয়া।
তবে ম্যাচের ৭৩ মিনিটে কালুউচ গোল করলেও, পরাজয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক লেভান্তে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: