রাজধানীর মিরপুরে ৭ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব ১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। ১৬১ রানের টার্গেটে ৩৬ বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জুনিয়র টাইগারদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।
নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে স্কোর বোর্ডে ১৬০ রানের পুঁজি দাঁড়ায় প্রোটিয়াদের।
জবাব দিতে নেমে দৃঢ়তার সঙ্গে খেলতে থাকে স্বাগতিকরা। শেষ পর্যন্ত দলপতি নাজমুল হোসাইনের অপরাজিত ৩৯ রানে ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: