বাংলাদেশ-পাকিস্তান হোম সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্সে কারণে পাকিস্তানের বিপক্ষে দলে ডাক পেয়েছেন রনি তালুকদার।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে অধিনায়কের দায়িত্ব থাকছেন মাশরাফি বিন মুর্তজা। তবে এক ম্যাচ নিষেধাজ্ঞার কারণে তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।
এছাড়াও দলে রয়েছেন তামিম ইকবাল, মুমিনুল হক, রনি তালুকদার, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, আরাফাত সানি ও আবুল হাসান।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেটি হবে ১৭ এপ্রিল মিরপুল শেরে বাংলা স্টেডিয়ামে। বাকি দুইটি ওয়ানডে ম্যাচ ১৯ ও ২২ এপ্রিল হবে একই ভ্যানুতে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: