ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে শুভ সূচনা করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৬৯ রানের টার্গেট ৯ বল হাতে রেখে টপকে যায় গম্ভীর বাহিনী।
কলকাতার ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩৭ রানে ৩ উইকেট হারালেও, রোহিত শর্মা ও কোরি অ্যান্ডারসনের দৃঢ় ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ে মুম্বাই।
এ জুটির হার না মানা ১৩১ রানে ভর করে, স্কোরবোর্ডে ১৬৮ রান তোলে তারা। অ্যান্ডারসন ৫৫ ও রোহিত শর্মা অপরাজিত থাকেন ৯৮ রানে।
জবাবে ১৩ রানে রবিন উথাপ্পা বিদায় নিলেও, গম্ভীর ও মনিশ পান্ডের ব্যাটে ম্যাচে ফেরে কলকাতা। শেষ দিকে সূর্যকুমার যাদবের অপরাজিত ৪৬ রানে, ৭ উইকেটের জয় তুলে নেয় কেকেআর।
ব্যাট হাতে মাঠে নামতে না হলেও, বোলিং করে ১ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।