সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও অনুর্ধ্ব ১৯ ক্রিকেটের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ।
মিরপুরে প্রোটিয়া যুবাদের ১৪০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৭ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল তরুণরা টাইগাররা। এর আগে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের জয় পেয়েছিল ক্ষুদে টাইগাররা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে, ৫০ ওভারে, ৪ উইকেটে ২৫৯ রান করে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। নাজমুল হোসান ৭৩, জাকির হাসান অপরাজিত ৮১ ও হার না মানা ৪১ রান করেন মোহাম্মদ সাইফুদ্দীন।
২৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে, ১১৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব ১৯ দল। ১৪০ রানে জেতে লাল-সবুজের প্রতিনিধিরা।
টাইগারদের পক্ষে সবোর্চ্চ ৩টি উইকেট নেন নেহাদুজ্জামান। ২ উইকেট ও ৭৩ রানের সুবাদে ম্যাচসেরা হন নাজমুল হোসেন।
১৩ এপ্রিল কক্সবাজারে ৩য় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।