খেলা

স্প্যানিশ লিগ: বার্সেলোনাকে রুখে দিলো সেভিয়া

স্প্যানিশ লিগ
স্প্যানিশ লিগ

স্প্যানিশ লিগে বার্সেলোনাকে রুখে দিয়েছে সেভিয়া। ঘরের মাঠে কাতালানদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। জিততে পারেনি অ্যাতলেটিকো মাদ্রিদও। দুর্বল মালাগার সঙ্গে একই ব্যবধানে ড্র করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও, সেভিয়ার মাঠে ২-২ গোলে ড্র করেছে লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচের শুরুতেই লিওনেল মেসির গোলে লিড নেয় বার্সা। মৌসুমে এটি মেসির ৩৪তম গোল। ফ্রি-কিক থেকে গোল করে কাতালানদের লিড ২-০ করেন নেইমার। কিন্তু প্রথমার্ধে এগিয়ে থাকার পরও জিততে পারেনি বার্সা।

এভার ব্যানেগা ও গ্যামেইরোর গোলে ২-২ এর সমতায় শেষ হয় ম্যাচ। এ ড্রয়ে ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখলো সেভিয়া।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যারোন রামসির একমাত্র গোলে বার্নলিকে ০-১ গোলে হারিয়েছে আর্সেনাল। অ্যান্তোইন গ্রিজমানের জোড়া গোলে মালাগার সঙ্গে একই ব্যবধানে ড্র করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ