ইব্রাহিমোভিচ ও এডিনসন কাভানির নৈপুণ্যে ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন হলো প্যারিস সেইন্ট জার্মেই-পিএসজি। সুইডিশ ও উরুগুইয়ান তারকার জোড়া গোলে, বাস্তিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়ে, পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে, অ্যারোন রামসির একমাত্র গোলে, বার্নলিকে ০-১ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।
বাস্তিয়ার বিপক্ষে ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি থেকে পিএসজিকে এগিয়ে নিয়ে যান জ্লাতান ইব্রাহিমোভিচ। ২০ মিনিট পরেই স্কোরশীটে আবারো নাম লেখান এই সুইডিশ সুপারস্টার।
খেলা শেষের দশ মিনিটে, জোড়া গোল করে পিএসজিকে বড় ব্যবধানের জয় এনে দেন উরুগুয়ের তারকা এডিনসন কাভানি। এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে, অ্যারোন রামসির একমাত্র গোলে, টেবিলের নীচের সারির দল-বার্নলিকে হারিয়েছে আর্সেনাল।
টানা অষ্টম এ জয়ে লিগের শীর্ষ দল চেলসির সঙ্গে ব্যবধান কমিয়েছে গানাররা। ৩২ ম্যাচে দ্বিতীয় অবস্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৬।