পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
সোমবার সকালে মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে মাঠে নামেন খোলয়াড়রা। দিনের শুরুতে পুরো সময়টা জিমে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল।
তবে আইপিএল খেলে দেশে ফিরলেও মাঠে ছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান।
অনুশীলনে যোগ দিয়েছেন দলে ডাকা পাওয়া নতুন ব্যাটসম্যান রনি তালুকদার। বিকেলে ব্যাট-বলে অনুশীলন করার কথা রয়েছে মাশরাফিদের। এদিকে, তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বেলা ১২টা ১০ মিনিটে ঢাকা এসেছে পাকিস্তান ক্রিকেট দল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: