ইংলিশ প্রিমিয়ার লিগে, রাহিম স্টারলিং ও জো অ্যালেনের গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল।
অ্যানফিল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই নিউক্যাসেলের বিপক্ষে লিড নেয় লিভারপুল। জর্ডান হ্যান্ডারসনের অ্যাসিস্ট থেকে গোল করেন রাহিম স্টারলিং। ব্যবধান বাড়িয়ে নেয়ার জন্য একের পর এক আক্রমন শানিয়ে যায় অলরেডরা।
তবে প্রথমার্ধে আর গোল করতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ৭০ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় লিভারপুল। জো অ্যালেনের গোলে ব্যবধান দ্বিগুন করে অলরেডরা।
বাকি সময়ে আর কোন গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: