খেলা

হাইভোল্টেজ ম্যাচে ড্র জায়ান্ট রিয়ালের

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের হাইভোল্টেজ ম্যাচে ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গতবারের রানার্সআপ অ্যাতলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে রুখে দিয়েছে গ্যালাক্টিকোসদরে।

অন্য ম্যাচে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোকে ১-০ গোলে হারিয়েছে ইতালিয়ান সুপার পাওয়ার জুভেন্টাস।

ভিসেন্ট ক্যালদেরন স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ একাদশের আক্রমণ ভাগে ছিলেন তিন তারকা ফরোয়ার্ড রোনালদো, বেনজেমা ও গ্যারেথ বেল। ম্যাচের তিন মিনিটেই অ্যাতলেটিকোর জালে বল পাঠানোর সুযোগ হারান গ্যারেথ বেল।

প্রথমার্ধে রিয়ালের ফুটবলারদের দাপট থাকলেও দ্বিতীয়ার্ধে ডিয়েগো সিমিওনির দল খেলে দুর্দান্ত ফুটবল। গোল পেতে ব্যর্থ গ্যালাক্টিকোস ফুটবলাররা এরপর চড়াও হয় অ্যাতলেটিকোর ওপর। আহত হন অ্যাতেলেটি স্ট্রাইকার মারিও মানজুকিচ। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে দুইদল।

অ্যাতলেটিকো মাদ্রিদ ধরে রাখে গত সাত ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড।

চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে আরতুরো ভিদালের স্পট কিক থেকে পাওয়া গোলে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোকে ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাস।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ