খেলা

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারালো বিসিবি একাদশ

বিসিবি একাদশ
বিসিবি একাদশ

ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে এক উইকেটে হারিয়েছে বিসিবি একাদশ। সফরকারিদের দেয়া ২৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাব্বির রহমানের ৯৯ বলে ১২৩ রানে অনবদ্য ইনিংসে ভর করে ৭ বল হাতে রেখে জয় তুলে নেয় বিবিবি একাদশ।

ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজের ৮৫ ও ফাওয়াদ আলমের ৬৭ রানে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৬৮ রান করে পাকিস্তান।

খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। একপ্রান্ত আগলে রেখে ৮৫ রানের ইনিংস খেলেন মোহাম্মদ হাফিজ। তবে মোক্তার আলীর বলে লিটন কুমারের ক্যাচ হয়ে প্যাভেলিয়নে ফেরেন আজহার আলী।

এরপর ফাওয়াদ আলমের ঝড়ো ৬৭ রানের ইনিংসে ভর করে ২৬৮ রান করে পাকিস্তান। বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন শুভাগত হোম। এ ম্যাচে নাসির হোসেনের বিসিবি একাদশকে নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও, মাঠে আসেননি তিনি।

ফলে অধিনায়কের দায়িত্ব পালন করছেন মুমিনুল হক। এছাড়াও তামিম ইকবাল খেলছেন এ ম্যাচে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ