খেলা

ওয়েস্টহ্যামকে হারালো ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে, ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। লিগের আরেক ম্যাচে, নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার।

ইতিহাদ স্টেডিয়ামে, ম্যাচের ১৮ তম মিনিটে, ওয়েস্টহ্যামের ডিফেন্ডার জেমস কলিন্সের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যান সিটি। ৩৬ তম মিনিটে, ব্যবধান দ্বিগুন করেন সার্জিও আগুয়েরো। স্প্যানিশ মিডফিল্ডার নাভাসের পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

বাকি সময় আর কোনো গোল না হলে, ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। ৩৩ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে সিটিজেনরা। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ