খেলা

হোয়াইটওয়াশের লজ্জা ঠেকাতে মরিয়া পাকিস্তান

পাকিস্তান
পাকিস্তান

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এরইমধ্যে নিশ্চিত করে ফেলায় অনেকটাই নির্ভার বাংলাদেশ দল। সোমবার অনুশীলন করেননি মুশফিক, তামিমরা। তবে তৃতীয় ওয়ানডেকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ার্ম আপ করেছে পাকিস্তান।

তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ব্যাটিং এবং তাসকিন আহমেদ ও আরাফাত সানি'র বোলিং নৈপুন্যে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। মাঝখানে দুইদিন বিরতি থাকায় সোমবার বিশ্রামে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে, হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে মরিয়া পাকিস্তান।

রোববার ম্যাচ খেলে পরদিনই মাঠে নেমে পড়েছে তারা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হালকা অনুশীলন করেছে ওয়াকার ইউনুসের শীষ্যরা। মঙ্গলবার অনুশীলন করার কথা রয়েছে উভয় দলেরই।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ