খেলা

হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের

বাংলাদেশ
বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচ জিতে আইসিসি ওয়ানডে র্যা ঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বাড়িয়ে নিতে চায় টাইগাররা। দলের উইনিং কম্বিনেশনে কোন পরিবর্তন না আনার ইঙ্গিত দিলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে।

এদিকে, প্রথম দুই ম্যাচে হারের স্মৃতি ভুলে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। দলের স্পিন কোচ, মুশতাক আহমেদ মনে করেন, অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসের অভাবের কারণেই সিরিজে হেরেছে পাকিস্তান।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কাল সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।

একদিকে বাংলাদেশের সামনে দশমবারের মতো প্রতিপক্ষকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার হাতছানি। অন্যদিকে, শেষ ম্যাচ জিতে অন্তত ধবলধোলাইয়ের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ পাকিস্তানের।

এমন সমীকরণ সামনে রেখে বৃহস্পতিবার সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।

পর পর দুই ম্যাচেই দারুন সূচনা এনে দিয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। বিধ্বংসী ব্যাটিংয়ে পাকিস্তানি বোলারদের নাজেহাল করেছেন টাইগারদের রান মেশিন মুশফিকুর রহিম। সাবলীলভাবে খেলছেন সৌম্য সরকার। আর তৃতীয় ওয়ানডেতে বড় স্কোর করতে মুখিয়ে আছেন বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ।

সাকিব আল হাসান ও আরাফাত সানির ঘূর্ণি জাদুর সঙ্গে তাসকিন, রুবেল, মাশরাফিদের পেস তোপে কুপোকাত পাক ব্যাটসম্যানরা। সবমিলিয়ে শেষ ম্যাচেও দলের উইনিং কম্বিনেশন ধরে রাখার ইঙ্গিত দিলেন বাংলাদেশের স্পিন কোচ, রুয়ান কালপাগে।

বাংলাদেশের স্পিন কোচ রুয়ান কালপাগে বলেন, ‘ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং তিন বিভাগেই ভালো করছে বাংলাদেশ। দলের সবাই অনেক আত্মবিশ্বাসী। তাই উইনিং কম্বিনেশন পরিবর্তন করার কথা ভাবা হচ্ছে না। দলে পারফর্মার বেশি থাকায় অধিনায়কের জন্য কাজ সহজ হয়ে যায়।’

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে র্যা ঙ্কিংয়ে উন্নতি না হলেও রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের।

রুয়ান কালপাগে বলেন, ‘রেটিং পয়েন্ট বাড়ানোর একটা ভালো একটা সুযোগ আছে আমাদের সামনে। আমরা সেটা কাজে লাগাতে চাই।’

এদিকে, সিরিজ হাতছাড়া করে বিপর্যস্ত পাকিস্তান শিবির। শেষ ম্যাচটা অন্তত জিতে ঘুরে দাড়াতে চায় সফরকারীরা।

পাকিস্তানের স্পিন কোচ মুশতাক আহমেদ বলেন, ‘দলের বেশিরভাগ খেলোয়াড়েরই অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসের অভাব আছে। যে কারনে প্রথম দুই ম্যাচে আমরা হেরে গেছি। তবে আগে যা হয়েছে তা আমরা ভুলে যেতে চাই। শেষ ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে চাই।’

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ