প্রথমবারের মতো বাংলাওয়াশ হলো পাকিস্তান। বুধবার ওয়ানডে সিরিজের তৃতীয় দিনে ৮ উইকেটে পাকিস্তানকে হারিয়েছে মাশরাফি বাহিনী।
সেই সুবাদে তিনদিনের টানা জয় পেয়ে পাকিস্তানকে বাংলাওয়াশ করেছে টাইগাররা। দলীয় ১৪৫ রানের মাথায় ওপেনার তামিম আর ১৫৪ রানের মাথায় মাহমুদুল্লাহ রিয়াদ ফিরলেও দলকে সহজ জয়ের দিকে এগিয়ে নিয়েছেন সৌম্য সরকার এবং মুশফিকুর রহিম।
বুধবার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের ৩য় ও শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন সৌম্য সরকার। সিরিজের শেষ ম্যাচে জয়ের জন্য ২৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৩৯ ওভারে ২৫১ রান।
পাকিস্তানকে ধবলধোলাই করার লক্ষ্যে ভালোই শুরু করে টাইগার ব্যাটসম্যানরা। ২৫১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে, ফিফটি তুলে নেন দুই ওপেনার তামিম ও সৌম্য। ৬৪ রান করে জুনায়েদ খানের বলে লেগ বিফোর হন তামিম ইকবাল। কিছুক্ষণের মধ্যে বিদায় নেন মাহমুদুল্লাহও।
আজহার আলীর সেঞ্চুরি ও হ্যারিস সোহেলের হাফসেঞ্চুরিতে ভর করে, পাকিস্তান বিশাল সংগ্রহের দিকে এগোতে থাকলেও ইনিংসের শেষ দিকে টাইগার বোলারদের বোলিং দাপটে এক ওভার বাকি থাকতেই ২৫০ রানে অল আউট হয় পাকিস্তান।
এ ম্যাচের আগেই সিরিজ নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। তৃতীয় ওয়ানডে জিতলেই বাংলাদেশ প্রথমবারের মত হোয়াইটওয়াশ করবে পাকিস্তানকে। যে দলটি ১৬ বছর ধরে অপরাজিত ছিল টাইগারদের কাছে।
তবে বাংলাওয়াশের লজ্জা থেকে বাঁচতে কোনো ঝুকিঁ নেন নি পাকিস্তান অধিনায়ক।
টস জিতে ব্যাট করতে নেমে, ভালো শুরু করেন দুই পাকিস্তানি ওপেনার আজহার আলী ও সামি আসলাম।
ব্যক্তিগত ৪৫ রানে, আসলামকে আউট করে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাসির হোসেন। তবে, অপরপ্রান্তে, দেখেশুনে খেলে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী।
দলীয় ১০৫ রানে, মোহাম্মদ হাফিজকে বোল্ড আউট করে, প্যাভিলিয়নে ফেরত পাঠান আরাফাত সানি।