উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের জোড়া গোলে প্যারিস সেইন্ট জার্মেইকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৫-১ এগ্রিগেটে এগিয়ে থাকায় তৃতীয় বারের মতো সেমিফাইনালে বার্সা। আরেক ম্যাচে, রবার্ট লিয়োনডস্কির জোড়া গোলে পোর্তোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
ন্যু ক্যাম্পে ম্যাচের ১৪ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ২০ মিনিটে পরেই আবারো নেইমারের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশ জায়ান্টরা। ফলে ২-০ ব্যবধানের জয়ের পাশাপাশি, ৫-১ এগ্রিগেটে এগিয়ে থেকে তৃতীয়বারের মতো সেমিফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা।
দিনের আরেক ম্যাচে, পোর্তোর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেও ৫-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ৭৪ মিনিটে জ্যাকসন মার্টিনেজ গোল করলেও, ৮৮ মিনিটে থিয়াগো সিলভার গোলে ৬-১ ব্যবধানে জয় তুলে নেয় বাভারিয়ানরা।
সেইসঙ্গে এগ্রিগেটে ৭-৪ ব্যবধানে এগিয়ে থাকায় চতুর্থবারের মতো শেষ চার নিশ্চিত করে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।