মিরপুরে একমাত্র টি-টোয়েন্টিতে আগামীকাল (শুক্রবার) পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া এ ম্যাচের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান লিটন কুমার দাশ ও পেসার মুস্তাফিজুর রহমান। মুমিনুল হক ও রুবেল হোসেনের জায়গায় দলে এসেছেন দু'জন।
এছাড়া, দলে রয়েছেন রনি তালুকদার ও আবুল হাসান। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচের দলে থাকা রনি তালুকদার এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।
এদিকে, টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলের অন্যতম বোলার রুবেল হোসেনকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: