সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।
প্রথমবারের মতো পাকিস্তানকে ওয়ানডেতে ধবলধোলাই করে উজ্জীবিত বাংলাদেশ দল। এর আগে টি-টোয়েন্টিতে প্রতিপক্ষ পাকিস্তানের কাছে সাতবারই হেরেছে বাংলাদেশ।
তবে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় ছিনিয়ে আনা সম্ভব বলে মনে করেন টাইগার কাপ্তান মাশরাফি।
এদিকে, ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টি দল আরও ভাল হলেও, নিজেদের ফেভারিট মনে করছেন না পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: