খেলা

টেস্টে মুশফিকের নেতৃত্বে ১৪ সদস্যের দল ঘোষণা

বাংলাদেশ
বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মুশফিকুর রহিমের নেতৃত্বে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ ডানহাতি ফাস্ট বোলার মোহাম্মদ শহীদ ও ব্যাটসম্যান লিটন কুমার দাস।

বিশ্বকাপের পর বাদ পড়া ইমরুল কায়েস রয়েছেন টেস্ট স্কোয়াডে। ঘরোয়া লিগে পারফর্ম করে নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন মোহাম্মদ শহীদ ও লিটন কুমার দাস। আর ওয়ানডে ও টিটোয়েন্টির পর এবার ক্রিকেটের লঙ্গার ভার্সনেও অভিষেক হচ্ছে সৌম্য সরকারের।

তবে পরিবর্তন হতে পারে তার ব্যাটিং অর্ডারের। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বিশ্রামের পর টেস্ট দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন।

এছাড়াও দলে জায়গা পেয়েছেন অন্য পেসার শাহাদাত হোসেন। ২৮ তারিখ খুলনায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ