খেলা

স্প্যানিশ লিগ: জয় পেলো বার্সা-অ্যাতলেটিকো মাদ্রিদ

স্প্যানিশ লিগ
স্প্যানিশ লিগ

স্প্যানিশ লিগে জয় পেয়েছে দুই জায়ান্ট বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। লা লিগায় নেইমার-মেসির গোলে এস্পানিওলকে ২-০ ব্যবধানে হারিয়েছে লিগ-লিডার বার্সা। অন্যদিকে, এলচেকে ৩-০ গোলে পরাস্ত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এস্পানিওলের মাঠে ম্যাচের ১৭ মিনিটে ব্রাজিলিয়ান তারকা নেইমারের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। কিছুক্ষণের মধ্যেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির গোলে ২-০ ব্যবধানের লিড পায় লুইস এনরিকের শিষ্যরা। বিরতির পর বার্সার জর্ডি আলবা ও এস্পানিওলের হেক্টর মরেনো দ্বিতীয় হলুদ কার্ডের দেখা পেলে দশ খেলোয়াড় নিয়েই ম্যাচ শেষ করে দুদল।

দিনের আরেক ম্যাচে, অ্যান্তোইন গ্রিজমানের জোড়া গোলে এলচেকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

এদিকে, সোমবার বাংলাদেশ সময় রাত ১টায় সেল্টা ভিগোর বিপক্ষে লড়বে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ