খুলনায় সিরিজের প্রথম টেস্টের জন্য অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার সকালে আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করেছে পাকিস্তানের ক্রিকেটাররাও। ২৮ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট।
সম্প্রতি ৩টি ওয়ানডে হেরে ধবলধোলাই হওয়ার পর, টি-টোয়েন্টিতেও টাইগারদের কাছে হারে পাকিস্তান। ফলে টেস্ট ম্যাচে জয়ের ধারায় ফিরতে, নেটে ঘাম ঝড়ানো অনুশীলন করেছে সফরকারীরা।
সাম্প্রতিক পারফরমেন্সে পিছিয়ে থাকলেও পরিসংখ্যানে এগিয়ে আছে পাকিস্তান। এখন পর্যন্ত টেস্টে ৮ বারের মোকাবেলায় আটবারই পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ।
এর মধ্যে ২০০৩ সালে মুলতানে জয়ের খুব কাছে গিয়েও বিতর্কিত আম্পায়ারিংয়ে ১ উইকেটে হারতে হয় টাইগারদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: