খেলা

গ্রানাডা টেস্ট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেটে জয় ইংল্যান্ডের

ইংল্যান্ডের জয়
ইংল্যান্ডের জয়

গ্রানাডা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন জো রুট। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা। এর আগে, ড্র হয় ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট।

সেইন্ট জর্জ ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, ২ উইকেটে ২০২ রান নিয়ে, পঞ্চম ও শেষ দিনে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে ৩০৭ রানেই শেষ হয় ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংস। জেমস অ্যান্ডারসন ৪টি ও মঈন আলী নেন ৩টি উইকেট।

১৪৩ রানের ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে, কাপ্তান অ্যালিস্টার কুকের অপরাজিত ৫৯ ও গ্যারি ব্যালান্সের হার না মানা ৮১ রানে, ৯ উইকেটের জয় তুলে নেয় ইংলিশরা। ১ উইকেটে ১৪৪ রান করে তারা।

প্রথম ইনিংসে ১৮২ রানের নট-আউট ইনিংসের সুবাদে, ম্যাচসেরা হন ইংলিশ ব্যাটসম্যান জো রুট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ