ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল ও চেলসি। লিগের আরেক ম্যাচে, এভারটনের কাছে ৩-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এমিরেটস স্টেডিয়ামে, আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে চেলসি ও আর্সেনালের বিগ ম্যাচ। তবে গোলের বেশ কয়েকটি সুযোগ মিস করে দুই দল। গোলশূন্য প্রথমার্ধের পর, দ্বিতীয়ার্ধেও গোল আদায়ে ব্যর্থ হয় হোসে মরিনিয়ো ও আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। শেষ পর্যন্ত, পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে।
এ ড্রয়ের ফলে ৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে আরেক ধাপ এগিয়ে গেলো চেলসি।
এদিকে, সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। লিগের আরেক ম্যাচে, ম্যান ইউকে ৩-০ গোলে হারিয়েছে এভারটন। ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রেড ডেভিলরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: