স্প্যানিশ লা লিগায়, সেল্টা ভিগোকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকলো রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন রিয়ালের মেক্সিকান স্ট্রাইকার হ্যাভিয়ের হের্নান্দেজ।
অ্যাওয়ে ম্যাচের শুরুতেই নোলিতার গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। তবে, ৬ মিনিটের মধ্যেই গ্যালাক্টিকোদের সমতায় ফেরান টনি ক্রুস। আট মিনিট পর, রিয়ালকে লিড এনে দেন হ্যাভিয়ের হের্নান্দেজ।
কিন্তু, ২৮তম মিনিটে, ২-২ এ সমতায় ফেরে সেল্টা ভিগো। এরপর রিয়ালের হয়ে দুই গোল করেন হামেস রদ্রিগেজ ও হ্যাভিয়ের হের্নান্দেজ। শেষ পর্যন্ত, ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো অ্যানচেলত্তির দল।
এই জয়ে, চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান দুইয়ে নিয়ে এলো রিয়াল মাদ্রিদ। ৩৩ ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮১। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৯।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: