খেলা

দিনশেষে ১০৫ রান পিছিয়ে সফরকারীরা

পাকিস্তান
পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিন এক রকম চাপের মধ্য থেকে শেষ করেছে বাংলাদেশ টাইগাররা। পরে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ হাফিজের শতকে ভালো অবস্থান নিয়েছে পাকিস্তান। দিনশেষে সফরকারীরা ১০৫ রান পিছিয়ে থাকলেও হাতে রয়েছে আরো ৯ উইকেট।

টাইগারদের প্রথম ইনিংসে করা ৩৩২ রানের জবাবে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে এক উইকেট হারিয়ে তুলেছে ২২৭ রান। টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক হাঁকিয়ে হাফিজ ১৩৭ রানে এবং ১৯তম অর্ধশতক হাঁকিয়ে আজহার ৬৫ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন। আজহারকে সঙ্গে নিয়ে ১৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন হাফিজ।

এর আগে ৩৩২ রানে অলআউট হওয়ার পর ফিল্ডিংয়ে নামে মুশফিক বাহিনী। পাকিস্তানের হয়ে ব্যাটিং সূচনা করতে ক্রিজে আসেন মোহাম্মদ হাফিজ এবং অভিষিক্ত সামি আসলাম। আর টাইগারদের বোলিং উদ্বোধন করতে আসেন রুবেল হোসেন। তবে দ্বিতীয় দিন ৮ জন বোলার ব্যবহার করেও একটির বেশি উইকেট তুলে নিতে পারেননি মুশফিক। ছিল ক্যাচ মিসের মহরা।

ইনিংসের চতুর্থ ওভারে তাইজুল ইসলামকে আক্রমণে এনে সাফল্য দেখেন মুশফিক। পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজকে উইকেটের পেছনে দলপতি মুশফিকের গ্লাভসবন্দি করেন তাইজুল। কিন্তু হাফিজের রিভিউয়ে আম্পায়ার তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।

তবে ১২তম ওভারে তাইজুল ফিরিয়ে দেন সামি আসলামকে। ২০ রান করে উইকেটের পেছনে মুশফিকের তালুবন্দি হন সামি। এবারে আম্পায়ার আউট না দিলে সাকিব-মুশফিকরা রিভিউয়ের আবেদন জানান। টিভি রিপ্লে থেকে পরে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার।

চা পানের বিরতির আগে পর্যন্ত পাকিস্তান এক উইকেট হারিয়ে তোলে ৮৪ রান।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তেমন সুবিধা করতে না পারা পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজ টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতকের দেখা পান। রুবেল হোসেনকে পরপর দুটি চার মেরে শতক পূর্ণ করেন হাফিজ। তাকে যোগ সঙ্গ দেন দলটির ওয়ানডে অধিনায়ক আজহার আলি। শতক হাঁকানো হাফিজের ইনিংসে ২টি ছয় ছাড়াও রয়েছে ১২টি চারের মার। আর আজহারের ইনিংসে একটি ছয়ের সঙ্গে রয়েছে দুটি চার।

এর আগে দ্বিতীয় সেশনের পর মাত্র তিন ওভার খেলে স্বাগতিকরা অলআউট হয়ে যায়। সব কয়টি উইকেট হারানোর আগে ১২০ ওভার খেলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৩২ রান। আগের দিনের ৪ উইকেটে ২৩৬ রানের সঙ্গে আর মাত্র ৯৬ রান করতেই শেষ হয়ে যায় টাইগারদের ইনিংস।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ