খেলা

স্প্যানিশ লা লিগা

আলমেরিয়াকে হারিয়ে শিরোপা লড়াইয়ে এগিয়ে রিয়াল

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় আলমেরিয়াকে হারিয়ে শিরোপার দৌঁড়ে টিকে রইলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষকে, ৩-০ গোলে হারিয়েছে কার্লো অ্যানচেলোত্তির শীষ্যরা। আরেক ম্যাচে ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

প্রথমার্ধের শেষ মুহূর্তে দলকে লিড এনে দেন হামেস রড্রিগেজ। বিরতি থেকে ফিরে আত্মঘাতি গোলে ব্যবধান বাড়ায় রিয়াল। ম্যাচের ৮৫ মিনিটে আলমেরিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকেন আলভারো আরবেলোয়া।

শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এ জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান, আবার ২-এ নামিয়ে আনলো রিয়াল। ৩৪ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। আর সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান লস ব্লাঙ্কোদের।

আরেক ম্যাচে ৭৪ মিনিটে করা ফার্নান্দো তোরেসের দুর্দান্ত গোলে, ভিয়ারিয়ালকে ১-০ ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ