ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের আরো কাছাকাছি পৌঁছে গেলো চেলসি। ৩৪ ম্যাচ শেষে ৮০ পয়েন্ট ব্লুজদের।
কিং পাওয়ার স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লিগ লিডার চেলসি। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে মার্ক আলব্রাইটনের গোলে পিছিয়ে পড়ে ব্লুজরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই চেলসিকে সমতায় ফেরান আইভরি কোস্টের তারকা দিদিয়ের দ্রগবা। ৭৯ তম মিনিটে জন টেরির গোলে খেলায় এগিয়ে যায় ব্লুজরা। চার মিনিট পরেই, স্কোরশিটে নাম লেখান চেলসির ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেস।
শেষ পর্যন্ত লেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনিয়োর শিষ্যরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: