ওয়ানডেতে পাকিস্তানকে পেছনে ফেলে আইসিসি র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। বৃহস্পতিবার আইসিসি এ তথ্য প্রকাশ করেন।
পাকিস্তানকে চলতি ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ। এবার র্যাঙ্কিংয়েও পাকিস্তানকে পেছনে ফেললো তারা।
এখন ৮৮ রেটিং পয়েন্ট বাংলাদেশের। সমান পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। আর, এক পয়েন্ট কম নিয়ে ৯ নম্বরে নেমে গেছে পাকিস্তান। এর পরে আছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। এদিকে, যথারীতি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: