স্প্যানিশ লিগে জয় পেয়েছে দুই হেভিওয়েট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। কাতালান জার্সিতে লুইস সুয়ারেজের প্রথম হ্যাটট্রিকে কর্দোবাকে ৮-০ গোলে গুড়িয়ে দিয়েছে বার্সা।
অন্য ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে সেভিয়াকে ২-৩ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে অ্যাথলেটিক বিলবাও এর সঙ্গে গোলশূন্য ড্র করেছে আ্যাতলেটিকো মাদ্রিদ।
৪১ মিনিটে কর্দোবার মাঠে প্রথম গোল করেন ইভান রাকিটিচ। বিরতিতে যাওয়ার আগে সুয়ারেজ এ ম্যাচে তার প্রথম গোলটি করেন। টানেল থেকে ফিরে কর্দোবার জালে আবারো বল পাঠান লিওনেল মেসি ও সুয়ারেজ। এ ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। লা লিগায় তার গোল সংখ্যাকে নিয়ে যান ৪০ এ। ৮৮ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সুয়ারেজ। এটি বার্সার জার্সিতে তার প্রথম হ্যাটট্রিক।
অন্য ম্যাচে সেভিয়ার বিপক্ষে রিয়ালের জার্সিতে ২৯ তম হ্যাটট্রিক করেছেন রোনালদো। তার তিন গোলে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে কার্লো অ্যানচেলত্তির দল।