ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে তিন ম্যাচ বাকি থাকতেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে জায়ান্ট চেলসি।
ঘরের মাঠে এডেন হ্যাজার্ডের একমাত্র গোলে জিতে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্লুজরা। চেলসির হয়ে এটি কোচ হোসে মরিনিয়োর তৃতীয় লিগ শিরোপা।
স্ট্যামফোর্ড ব্রিজে শিরোপা জয়ের লক্ষ্যে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে নামে জায়ান্ট চেলসি।
প্রথমার্ধের শেষ মুহূর্তে এডেন হ্যাজার্ডের পেনাল্টি ফিরিয়ে দেন ক্রিস্টাল প্যালেসের গোলকিপার।
তবে ফিরতি বলে হেড করে জালে জড়ান এ বেলজিয়ান মিডফিল্ডার। চলতি মৌসুমে এটি হ্যাজার্ডের ১৯তম গোল। বাকি সময় আর কোনো গোল না হলে শিরোপা নিশ্চিত করে মাঠ ছাড়ে হোসে মরিনিয়োর শিষ্যরা। ৩৫ ম্যাচে চ্যাম্পিয়ন হওয়া চেলসির পয়েন্ট ৮৩।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: