ইনজুরির কারণে ঢাকা টেস্টে খেলা হচ্ছে না বাংলাদেশের পেসার রুবেল হোসেনের। রোববার ঘোষিত দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দলে রাখা হয়েছিল রুবেলকে।
ধারণা করা হয়েছিল রুবেলের ইনজুরি ততটা মারাত্মক নয়। কিন্তু পেশীতে ব্যাথা না কমায় শেষ মুহূর্তে রুবেলকে ঢাকা টেস্ট থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
তাই শেষ মুহূর্তে দলে একটি পরিবর্তন আনতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। রুবেলের পরিবর্তে খেলবেন আবুল হোসেন রাজু।
উল্লেখ্য, ৬ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: