খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ

হাল সিটিকে ৩-১ হারিয়েছে আর্সেনাল

আর্সেনাল
আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যালেক্সিস সানচেজের জোড়া গোলে হাল সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। এ জয়ে ৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে, টেবিলের তৃতীয় স্থানে রয়েছে গানাররা।

হালসিটির মাঠে, ম্যাচের ২৮ মিনিটে সানচেজের গোলে লিড নেয় আর্সেনাল। মিনিট চারেক পরেই ব্যবধান দ্বিগুণ করে আর্সেন ওয়েঙ্গারের শীষ্যরা। সান্তি কাজোরলার পাস থেকে জালে বল জড়ান অ্যারন রামসি। প্রথমার্ধের শেষ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন অ্যালেক্সিস সানচেজ।

বিরতি থেকে ফিরে, ম্যাচে ফিরতে মরিয়া হালসিটি গোল পায় ৫৭ মিনিটে। দলকে আনন্দে ভাসান স্টিফেন কুইন। তবে এরপর আর কোনো গোল না হলে, ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ