খেলা

টেস্ট সিরিজেও হারাতে চায় বাংলাদেশ

বাংলাদেশ
বাংলাদেশ

মিরপুর টেস্ট জিতে পাকিস্তানকে টেস্ট সিরিজেও হারাতে চায় বাংলাদেশ। শেষ টেস্ট শুরুর আগের দিন মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। এদিকে, দ্বিতীয় টেস্টে কোনো বাড়তি চাপ নেবে না পাকিস্তান বলে জানিয়েছেন দলটির অধিনায়ক মিসবাহ-উল হক। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কাল সকাল ১০টা থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট।

পাকিস্তানকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ, একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে জয় এবং প্রথম টেস্ট ড্র করার পর এখন জয় দিয়েই সিরিজটা শেষ করতে চায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের আগে অনেকটাই নির্ভার টাইগাররা।

খুলনা টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান তামিম ইকবাল পায়ের গোড়ালিতে চোট পেলেও সেটা তেমন গুরুতর নয়। ইনজুরির কারণে প্রথম টেস্টে কিপিং করতে না পারলেও মিরপুরে উইকেটের পেছনে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী মুশফিকুর রহিম।

রুবেল হোসেন বাদ পড়ায় মূল একাদশে খেলতে পারেন শাহাদাত হোসেন অথবা আবুল হাসান। তিন পেইসার না একজন বাড়তি স্পিনার নিয়ে বাংলাদেশ খেলবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচ শুরুর আগে উইকেট দেখে।

এদিকে, এখন পর্যন্ত সফরে কোনও ম্যাচ জিততে না পারা পাকিস্তান দ্বিতীয় টেস্টে কোন বাড়তি চাপ নেবে না বলে জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক।

মিসবাহ-উল হক বলেন, ‘যে কোনো আন্তর্জাতিক ম্যাচেই চাপ থাকে, এটা খেলারই অংশ। অতীতে কী ঘটেছে, সেসব নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। আমাদের চিন্তায় এখন শুধুই দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে কিভাবে জেতা যায় সেটা নিয়েই ভাবছি।’

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ